ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের ঈদ শুভেচ্ছা বিনিময়

২০২৬ মার্চ ২১ ১৯:৩৫:৩১

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শনিবার (২১ মার্চ) সকালে উপাচার্য ভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকাল ৮টায় উপাচার্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামি’আয় ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি উপাচার্য ভবনে ফিরে আসেন এবং অভ্যাগত অতিথিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও শিক্ষা জগতের অনেক শীর্ষস্থানীয় ব্যক্তি এই মিলনমেলায় অংশ নেন। তাঁদের মধ্যে রয়েছেন— জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও প্রো-ভিসি অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া। পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টর ও সিনিয়র শিক্ষকরাও এসময় উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বিকেলে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল পরিদর্শনে যান। তিনি ফজলুল হক মুসলিম হল, রোকেয়া হল, সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শামসুন নাহার হল এবং কবি সুফিয়া কামাল হলে গিয়ে অবস্থানরত শিক্ষার্থী ও হাউজ টিউটরদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি হলের খাবারের মান, শিক্ষার পরিবেশসহ শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপাচার্যের এসব কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত