ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
সবার সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবো: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিন দেশবাসীর প্রতি ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জনগণের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিকতার মধ্য দিয়েই আগামী দিনে একটি সুন্দর ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ঈদ আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসব। সবাই মিলে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে সমাজে সম্প্রীতি আরও শক্তিশালী হয়। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীও সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গত এক মাস ধরে সরকার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে এবং বিভিন্ন ক্ষেত্রে আন্তরিকতার প্রমাণ দিয়েছে। দেশবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে সরকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও কল্যাণে কাজ করে যেতে পারবে।
লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে মন্ত্রীর সঙ্গে অংশ নেন জেলা প্রশাসক মেহেদী হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম