ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে

২০২৬ মার্চ ১৭ ২১:৩৯:০৮

মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনায় চারটি অঞ্চলের জন্য সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নৌযান চলাচলে সতর্কতা নিশ্চিত করা যায়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত