ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
এনসিপির ঢাকা উত্তর জেলার আংশিক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সংগঠনকে আরও গতিশীল করতে ঢাকা জেলার উত্তরাঞ্চলে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি আংশিক কমিটি প্রকাশ করে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্ব বণ্টন করেছে।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাবিলা তাসনিদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দিলশানা পারুল-কে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যথাক্রমে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
সোমবার (১৬ মার্চ) দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলকার নাইন ও ফয়সাল হোসেন খান। সদস্যসচিব করা হয়েছে সালামত উল্লাহ রনি-কে এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান।
এ ছাড়া যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজু।
সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তারা হলেন—মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম এবং নাজমুল হক।
ঘোষিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- মার্চেই ইউরোপের দুই শক্তির মুখোমুখি ব্রাজিল