ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
স্বাস্থ্য উপদেষ্টার স্বাক্ষর জাল: লঘুদণ্ডে পদ ফিরে পেলেন ডা. গোলাম মওলা
নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্য উপদেষ্টার স্বাক্ষর ও সিল জাল করে পছন্দমতো জায়গায় পদায়নের চেষ্টা করা সেই আলোচিত চিকিৎসক ডা. এস এম গোলাম মওলাকে স্বপদে বহাল করেছে সরকার। বড় ধরণের এই জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলেও তাঁকে বড় কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাঁকে কেবল ‘তিরস্কার’ বা লঘুদণ্ড প্রদান করে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ তুলে নিয়েছে। সোমবার (১৬ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, ডা. গোলাম মওলার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত বিভাগীয় মামলাটি লঘুদণ্ড প্রদানের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। ডা. মওলা বর্তমানে পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) হিসেবে কর্মরত থাকলেও বর্তমানে প্রেষণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সংযুক্ত রয়েছেন।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ১৫ আগস্ট। অভিযোগ ওঠে, ডা. এস এম গোলাম মওলা একটি শূন্য পদে পদায়নের জন্য তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের স্বাক্ষর, বিশেষ নির্দেশনা এবং সিল জালিয়াতি করেছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ওই বছরের ৫ নভেম্বর তাঁকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করা হয়’। পরবর্তীতে গত বছরের ১৬ মার্চ তাঁর বিরুদ্ধে অসদাচরণের দায়ে বিভাগীয় মামলা রুজু করা হয়েছিল।
দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মন্ত্রণালয় সোমবার এই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, যেহেতু ডা. এস এম গোলাম মওলাকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(২) (ক) অনুসারে তিরস্কার লঘুদণ্ড আরোপ করে চলমান বিভাগীয় মামলাটি নিষ্পত্তি করা হয়’, তাই তাঁর বরখাস্তের আদেশ আর বহাল রাখার প্রয়োজন নেই। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর সাময়িক বরখাস্তের আদেশটি প্রত্যাহার করা হয়েছে এবং ওই বরখাস্তকালীন সময়কে বিধি মোতাবেক ‘কর্তব্যকাল’ হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে তিনি পুনরায় নিয়মিত সরকারি সুযোগ-সুবিধা নিয়ে চিকিৎসা পেশায় সক্রিয় হওয়ার সুযোগ পেলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস