ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

জাতীয় সংসদ অধিবেশনে আজ ৭টি মন্ত্রণালয়ের প্রশ্ন-উত্তর পর্ব

২০২৬ মার্চ ১৫ ১০:৩৫:১৬

জাতীয় সংসদ অধিবেশনে আজ ৭টি মন্ত্রণালয়ের প্রশ্ন-উত্তর পর্ব

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে পুনরায় শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরুর পর রাষ্ট্রপতির ভাষণের শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আজ পর্যন্ত সংসদ মুলতবি করেছিলেন।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের কার্যসূচিতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন-উত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার সূচি রয়েছে। বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং গৃহায়ন ও গণপূর্তসহ বেশ কিছু মন্ত্রণালয়ের বিষয়ে আজ প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর প্রদান করা হবে।

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসার কথা থাকলেও আজকের কার্যক্রম শুরু হচ্ছে সকাল ১১টায়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অধিবেশনে। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্ন জমা পড়েছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত