ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইরান সংঘাতে ইসরায়েলে প্রায় দুই হাজার আহত
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলে আহতের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় দুই হাজার মানুষকে হাসপাতালে নিতে হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘাত শুরুর পর এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে মোট ১ হাজার ৯২৯ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে এখনো ১২২ জন হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন।
বর্তমানে হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। তবে তারা সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে ভর্তি হননি বলে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার স্থানীয় সময় সকাল ৭টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে। একই সময়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে।
ইসরায়েলি বাহিনীর টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে, এসব হামলার জবাবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং আগত হুমকি প্রতিহত করার চেষ্টা চলছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর