ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্বাধীনতা পুরস্কারের নীতিমালায় পরিবর্তন আনল সরকার
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা পুরস্কার প্রদানের নীতিমালায় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পুরস্কার পাওয়ার পর পুনরায় তা পাওয়ার সুযোগ ছিল না। তবে এখন বিশেষ অবদানের ভিত্তিতে অন্তত ২৫ বছর পর একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবারও স্বাধীনতা পুরস্কার দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
রোববার (০৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে এ সংশোধিত নির্দেশনার কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ ৭.১১ সংশোধন করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাধারণভাবে পুনরায় স্বাধীনতা পুরস্কার কিংবা অন্য কোনো জাতীয় পর্যায়ের পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না।
তবে সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পাওয়ার পর অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখে, তাহলে অন্তত ২৫ বছর পর তাকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়টি বিবেচনা করা যাবে।
চিঠিতে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ ৭.১১-তে উল্লেখ ছিল স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনো জাতীয় পর্যায়ের পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)