ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য কাগজের ভিসার পরিবর্তে শুধুমাত্র ডিজিটাল বা ই-ভিসা ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশনের বার্তায় জানানো হয়েছে, ভিসা ইস্যু হওয়ার পর আবেদনকারীকে অবশ্যই একটি ‘ইউকেভিআই’ (UKVI) অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টের মাধ্যমেই পাসপোর্টের তথ্য সংযুক্ত করা এবং ইস্যুকৃত ই-ভিসা যাচাই করা যাবে। যুক্তরাজ্য ভ্রমণের আগে এই ডিজিটাল তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি।
ব্রিটিশ হাইকমিশন আরও স্পষ্ট করেছে যে, UKVI অ্যাকাউন্টে সকল তথ্য সঠিকভাবে হালনাগাদ হওয়ার পরই একজন যাত্রী যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি পাবেন। এই ডিজিটাল সেবা গ্রহণ বা অ্যাকাউন্ট তৈরির জন্য কোনো বাড়তি ফি বা অর্থের প্রয়োজন হবে না। মূলত ভিসা প্রক্রিয়াকে আরও আধুনিক, দ্রুত এবং নিরাপদ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ও নির্দেশিকা জানতে ব্রিটিশ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত