ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
তিন স্তরের নজরদারিতে দেওয়া হবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতির সব পথ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি বলেছেন, প্রকৃত উপকারভোগীদের হাতে কার্ড পৌঁছাতে কড়াকড়ি নজরদারি ব্যবস্থা রাখা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় তিন ধাপে তদারকি থাকবে, যাতে কোনো অনিয়ম বা পক্ষপাতের সুযোগ না থাকে। প্রথম পর্যায়ে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে তালিকা চূড়ান্ত করা হবে।
তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে পরিবারে নারীর ভূমিকা শক্তিশালী করা এবং আর্থিক স্বচ্ছলতা বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য। পুরো প্রক্রিয়াটি এমনভাবে পরিচালিত হবে যাতে কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় থাকে এবং দুর্নীতির কোনো সুযোগ সৃষ্টি না হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)