ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও হোটেল বন্ধের দাবি খেলাফত মজলিসের
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে জনসাধারণের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ এবং দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান।
সমাবেশে যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, “বিশ্বব্যাপী রমজান মাস শুরু হয়েছে। রমজান এলে প্রতিটি দেশে দ্রব্যমূল্য কমে যায়। অথচ বাংলাদেশে কতিপয় অসাধু ব্যবসায়ীর চক্রান্তে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ কামনা করছি।”
তিনি নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি দিনের বেলা হোটেলসমূহ বন্ধ রাখতে হবে এবং হোটেল শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে।
সমাবেশে যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল বলেন, “রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে আমরা বলতে চাই, রমজান মাসে দ্রব্যমূল্য বাড়িয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান করছেন।”
তিনি সেতুমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, “গতকাল সেতুমন্ত্রী চাঁদাবাজির নতুন এক সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন, আপসে টাকা দিলে তা চাঁদাবাজি নয়। আমরা সেতুমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'