ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বরিশালে তামিম-মুশফিকদের রাজসিক সংবর্ধনা
ডুয়া নিউজ : আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) এক অন্যরকম দিন দেখলো বরিশাল। জেলার বেলস পার্কে জনসমুদ্র। যত দূর চোখ যায়, লোকে লোকারণ্য। বিপিএলের টানা দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটারদের বরণে যেন স্থানীয় ক্রিকেটপ্রেমীদের ঢল নামে বেল পার্কে। ভালোবাসায় সিক্ত করলেন প্রিয় ক্রিকেটারদের।
এদিকে সমর্থকদের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন বরিশালের হয়ে বিপিএল মাতানো উইকেটকিপার মুশফিকুর রহিম। পোস্টের তিনি লেখেন, ‘ভালোবাসার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হবে।’
চলতি বিপিএলে ঢাকা, সিলেট কিংবা চট্টগ্রাম যে ভেন্যুতেই বরিশালের খেলা হয়েছে স্থানীয় সমর্থকদের উপস্থিতির কমতি ছিল না। বিপিএল ফাইনাল দেখতে বরিশাল থেকেও অনেকে ঢাকায় চলে এসেছিলেন। এবার ঘরের মাটিতে বরণেও দৃষ্টান্ত দেখালেন স্থানীয়রা।
গতবছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও, এবার শিরোপা জিতলে ট্রফি-ট্যুরের ঘোষণা আগেই দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এবার নিজের কথার প্রতিশ্রুতি রক্ষা করেছেন বরিশাল অধিনায়ক। দুই আসরের শিরোপা নিয়ে আজ (রবিবার) দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা। এ সময় দলের সঙ্গে ছিলেন কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটাররা।
বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন, টিমকে জয়ধ্বনি দিতে থাকেন। বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান। আগে থেকে নির্ধারিত বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ভক্তরা তাদের কাছে থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পান।
এ সময় অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা দেখতে পাওয়া যায়। ক্রিকেটভক্তরা ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন।
এদিকে, বরিশালে চ্যাম্পিয়নদের আগমন ঘিরে একটি কনসার্টের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আজই ঢাকায় ফিরবেন তামিমরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)