ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
নির্বাচন ও গণভোট নিয়ে সেনাপ্রধানের সমন্বয় সভা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আয়োজিত গণভোট-২০২৬-এর নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করতে ময়মনসিংহ পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১ ফেব্রুয়ারি) এই সফরকালে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাপ্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভায় অংশ নেন। সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সেনাপ্রধান আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন বাহিনীর মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা কৌশলের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দায়িত্বরত সকল সদস্যকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দিয়ে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেন।
একই দিনে সেনাপ্রধান ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ প্রকল্প ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে সেনাবাহিনীর সক্ষমতা ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এবং ভোটারদের আস্থা বাড়াতে সেনাবাহিনী দেশজুড়ে নিয়মিত টহল ও প্রশাসনিক সমন্বয় অব্যাহত রেখেছে। ময়মনসিংহের এই সফর সেই প্রস্তুতিরই একটি অংশ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)