ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রামে থাই এয়ারওয়েজের জরুরি অবতরণ, কারণ জানা গেল
ডুয়া ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় ‘টিএইচএ ৩৯৯’ ফ্লাইটটি অবতরণ করে।
জানা যায়, মাঝ আকাশে সাজ্জাদ নামে এক যাত্রীর হার্ট অ্যাটাকের কারণে চট্টগ্রামে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ওই যাত্রী ব্যাংকক থেকে ঢাকায় ফিরছিলেন।
পরে রাত ১টা ৩১ মিনিটে বিমানটির গেট খোলা হলে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা মিনিটে ৪০ মিনিটে বিমানে প্রবেশ করেন এবং ওই যাত্রীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন।
এরপর বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে বিষয়টি জানানো হয়। ইসিজি ছাড়া নিশ্চিত মৃত্যু ঘোষণা করা সম্ভব নয় বলে চিকিৎসক জানান। বিষয়টি নিশ্চিত করেছেন
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে রাত ১২টা ৩৯ মিনিটে অবহিত করেন। রাত ১২টা ৪৫ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রাত ১টায় অবতরণ করে ফ্লাইটটি।
তিনি আরও বলেন, বিমানবন্দরের চিকিৎসক যাত্রীকে মৃত অবস্থায় পাওয়ার পর নিশ্চিত হতে ইসিজি করানোর পরামর্শ দেন। পরে ওই যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এরপর যাত্রীর অবস্থা নিয়ে থাই এয়ারওয়েজের ম্যানেজারের সঙ্গে বিমানবন্দরের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। থাই কর্তৃপক্ষ যাত্রীকে অন বোর্ডেই ঢাকায় নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের