ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সকালে অধ্যক্ষ নিয়োগ, বিকালে বাতিল
ডুয়া ডেস্ক : সম্প্রতি সরকারি হওয়া নেত্রকোনার কেন্দুয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে জ্যেষ্ঠ শিক্ষক সরকারি অধ্যাপক শফিকুল আলমকে নিয়োগ দেওয়া হয়। আবার একই দিন বিকালে ওই নিয়োগ আদেশটি বাতিল করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক (কলেজ-১) মুহাম্মদ সফিউল বশর স্বাক্ষরিত দুটি পৃথক পত্রে এই তথ্য জানানো হয়েছে। তবে কী কারণে নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।
জানা গেছে, কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন তালুকদারের অবসরজনিত কারণে পদটি শূন্য হয়। নতুন অধ্যক্ষ পদায়ন না হওয়া পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক পত্রের নির্দেশনা অনুযায়ী কলেজটির জ্যেষ্ঠ শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী অধ্যাপক শফিকুল আলমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করে গত ৪ ফেব্রুয়ারি সকালে এক পত্র দেওয়া হয়।
পরে একই দিন বিকেলে অন্য একটি পত্রের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আরেক পত্রে কেন্দুয়া ডিগ্রি কলেজের আর্থিক ক্ষমতাসহ অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান সংক্রান্ত অফিস আদেশটি বাতিল করেন সহকারী পরিচালক মুহাম্মদ সফিউল বশর।
এ বিষয়ে কেন্দুয়া ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, গত ৪ ফেব্রুয়ারি সকালে কলেজের সিনিয়র শিক্ষক হিসেবে নিয়ম অনুযায়ী এক পত্রের মাধ্যমে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ প্রদান করা হয়। পরে একই দিন বিকালে আদেশটি বাতিল করা হয়। তবে কী কারণে নিয়োগ দিয়ে আবার বাতিল করা হলো- তা আমার জানা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি