ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সরবরাহ সংকট হবে না এবং গত বছরের তুলনায় এবার দাম কম থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, গত বছরের তুলনায় এবার রমজানের পণ্যের আমদানি প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, "আমরা বর্তমান বাজারের সামগ্রিক পরিস্থিতি এবং উৎপাদন ও আমদানির পরিমাণ বিশ্লেষণ করেছি। তথ্যানুযায়ী, গড় আমদানির পরিমাণ গত বছরের চেয়ে ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। ফলে আসন্ন রমজানে বাজার গত বছরের চেয়ে অনেক বেশি স্থিতিশীল থাকবে। বর্তমানে বাজারের মূল্য পরিস্থিতি স্থিতিশীল থেকে নিম্নগামী রয়েছে।"
বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম রমজানে আরও জোরদার ও গতিশীল করা হবে।
ব্রিফিংয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ী সংগঠনের নেতারা সরকারকে আশ্বস্ত করেছেন যে পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে মূল্য গত বছরের চেয়ে কম। সাধারণ মানুষ যেন ভোগান্তিহীনভাবে পণ্য পায়, সে জন্য সরকার ও ব্যবসায়ীরা মিলে কাজ করছে।
উল্লেখ্য, আসন্ন রমজানে তেলের সংকট মেটাতে থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল আমদানির প্রক্রিয়াও চলমান রয়েছে বলে সভায় জানানো হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)