ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আইওএস ও অ্যান্ড্রয়েডে আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
ডুয়া ডেস্ক: ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে একাধিক নতুন ফিচার। মেটার মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মে এবার ফেসবুক ও লিংকডইনের আদলে কাভার ফটো ব্যবহারের সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে। শিগগিরই এই ফিচার চালু হতে পারে বলে জানা গেছে।
নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল আরও ব্যক্তিগত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবেন। যেমনটি প্রোফাইল ছবি পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, তেমনি কাভার ফটোও ব্যবহারকারীর ব্যক্তিত্ব তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে। এখন পর্যন্ত এই সুবিধা কেবল হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে সীমাবদ্ধ ছিল। তবে পরীক্ষামূলক ধাপ সফল হলে সাধারণ ব্যবহারকারীরাও কাভার ফটো যুক্ত করার সুযোগ পাবেন।
সূত্র জানায়, আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই কাভার ফটো ফিচার চালুর বিষয়ে কাজ চলছে। যদিও এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
এদিকে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। নতুন এই ফিচারের মাধ্যমে স্ট্যাটাসে ব্যবহৃত ছবিকে আরও আকর্ষণীয় ও সৃজনশীল করে তোলা যাবে। মেটা এআই দ্বারা পরিচালিত বিভিন্ন টুলস যুক্ত হবে স্ট্যাটাস সেকশনে।
এসব টুল ব্যবহার করে ব্যবহারকারীরা স্ট্যাটাসে দেওয়ার আগেই ছবি এডিট করতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই। ফলে আলাদা কোনো অ্যাপ বা সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন পড়বে না। শুধু ছবি এডিটিং নয়, এআই-নির্ভর আরও কিছু নতুন সুবিধাও যুক্ত হতে পারে বলে জানা গেছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতেই হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ