ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘উৎসহ হোক’ লিখে উপদেষ্টা আসিফের পোস্ট; মুহূর্তেই ভাইরাল
ডুয়া নিউজ : আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত নয়টায় লাইভে আসছেন ভারতে পলাতক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এক ফেসবুকে পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।
এদিকে বুধবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে ‘উৎসব হোক!’ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরৃকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।এরপরই নেটিজেনরা সেই পোস্টে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। অনেকেই কৌতূহলী হয়ে জানতে যাচ্ছেন— এ পোস্টের মধ্যদিয়ে কীসের ইঙ্গিত দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের এ নেতা।
চব্বিশের বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে আজ বুধবার রাত ৯টায় ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, বুলডোজার মিছিল ইস্যুকে কেন্দ্র করে এ পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ।
বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যান্য নেতারাও পোস্ট দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম এক পোস্টে বলেন, ’৩২ এর সাথে সাথে সমাধি সৌধটাও হিসেবে রাখবেন আর কি মাথায়! ৬ মাসে একটা, এক বছরে আরেকটা। মুখ খুললেই বুলডোজার।’
অপরদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্যদেরও এ সংক্রান্ত পোস্ট দিতে দেখা যায়।
নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এক স্ট্যাটাসে লেখেন, ’আজ জুলাই অভ্যুত্থানের ৬ মাস পূর্ণ হলো। এই ঐতিহাসিক দিনে বঙ্গের কসাই হাসিনা প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিয়েছে। কী দিনটাই না বেছে নিল! এখন আমাদের আবার জাগবার সময়। আসুন, এই ঐতিহাসিক দিনে সব ফ্যাসিবাদী উপাদান নির্মূল করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি