ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
আলাদা ৩ পিএসসি গঠনের সুপারিশ কমিশনের
ডুয়া ডেস্ক: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুনর্গঠনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আদি কাঠামো থেকে একটি নতুন রূপে যাওয়ার লক্ষ্যে কমিশন এ প্রস্তাবনা করেছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগের জন্য তিনটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠনের সুপারিশ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান যে বর্তমান বিসিএস কাঠামোতে দায়িত্ব ও দক্ষতার ভিত্তিতে ক্যাডার সার্ভিসগুলোকে পুনর্বিন্যাস করার প্রস্তাব করা হয়েছে। নতুনভাবে ১২টি প্রধান সার্ভিস গঠন করা হবে। যেমন—বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস, বাংলাদেশ বিচারিক সার্ভিস, বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস, ইত্যাদি।
কমিশনটি উল্লেখ করেছে যে সরকারি নিয়োগের প্রক্রিয়া সহজতর করার জন্য তিনটি কমিশন প্রতিষ্ঠা করা হবে:
১. পাবলিক সার্ভিস কমিশন (সাধারণ) - সব সার্ভিসের জন্য নিয়োগ ও পদোন্নতি পরীক্ষা পরিচালনা করবে।
২. পাবলিক সার্ভিস কমিশন (শিক্ষা) - শুধুমাত্র শিক্ষা সার্ভিসের নিয়োগ ও পদোন্নতি পরীক্ষা নেবে।
৩. পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) - স্বাস্থ্য সার্ভিসের জন্য নিয়োগ ও পদোন্নতি পরীক্ষা পরিচালনা করবে।
এছাড়াও 'সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস)' নামে একটি নতুন সার্ভিস গঠনের প্রস্তাব করা হয়েছে। যার লক্ষ্য প্রশাসন ক্যাডারের ক্ষমতা কমানো এবং আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। এই সার্ভিসের অধীনে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন এবং সরকারের শীর্ষ পদগুলির জন্য নিয়োগ এখানে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ