ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সূচক ও লেনদেন বাড়লেও বাজারে নেই গতি
নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় আজও (১৩ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচকের মিশ্র গতিধারায় লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বাড়ার পাশাপাশি টাকার অংকে মোট লেনদেনের পরিমাণও বেড়েছে। তবে অপর দুই সূচকের মধ্যে একটি সামান্য কমলেও অন্যটি ঊর্ধ্বমুখী ছিল।
বাজার সংশ্লিষ্টদের মতে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সতর্ক ও অপেক্ষাকৃত স্থিত অবস্থান তৈরি হয়েছে। এই মনোভাবের প্রভাব শেয়ারবাজারে স্পষ্টভাবে পড়েছে। ফলে সূচক ও লেনদেন কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে বাজারে প্রত্যাশিত গতি এখনো দেখা যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৬.৬৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৫.৭০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৯.১২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৯টির দর বেড়েছে, ১৫৬টির দর কমেছে এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৫২ কোটি ৪৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৩৩ কোটি ৮৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ৭৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ৬৬টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৩.৬৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২০.৩৭ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা