ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: কোনো ধরনের প্রশ্ন ফাঁস বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি (শুক্রবার) পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলায় একযোগে ১ হাজার ৪০৮টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং জেলা প্রশাসনের কঠোর নজরদারি ও সর্তকতামূলক ব্যবস্থা ছিল। ফলে সারা দেশে প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ ওঠেনি।
অধিদপ্তর আরও জানিয়েছে, কিছু কেন্দ্রে কতিপয় পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের অপচেষ্টা চালালে তাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সামগ্রিকভাবে পরীক্ষা প্রক্রিয়া ছিল স্বচ্ছ ও সুশৃঙ্খল।
পরিসংখ্যান অনুযায়ী, এবারের নিয়োগে প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন করেছিলেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি। তবে ঠিক কত শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, সে বিষয়ে অধিদপ্তর থেকে এখনও সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধার ভিত্তিতে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করতেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত