ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৭ আসনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় শুরু হওয়া এই মতবিনিময় সভা চলে দুপুর ১টা পর্যন্ত। বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তৃণমূল পর্যায়ের সাংগঠনিক সমস্যার কথা শোনেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বৈঠক শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের জানান, এটি বিএনপির নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ধারাবাহিক বৈঠকের একটি ধাপ। ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দ্রুততম সময়ের মধ্যে সেসব সমাধানের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী এলাকায় দলকে আরও শক্তিশালী করতে এবং ভোটারদের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ