ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শুল্ক ও করহারে বড় পরিবর্তন, কমতে পারে ফোনের দাম
নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন আমদানিতে শুল্কহার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার। আমদানিকৃত মোবাইল ফোনে যেখানে আগে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি দিতে হতো, সেখানে এখন তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ক্ষেত্রে করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, মোবাইল ফোন খাতে শুল্ক ও কর কমানোর মাধ্যমে দেশীয় শিল্পকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকৃত মোবাইল ফোনে কাস্টমস ডিউটি কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে এবং যারা দেশে মোবাইল ফোন উৎপাদন করছেন, তাদের জন্য কাস্টমস সুবিধা আরও বাড়ানো হয়েছে। এর ফলে বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং খাত আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
প্রেস সচিব আরও বলেন, বর্তমানে বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল ফোন দেশে আনা হয়, যেগুলো আংশিক সংস্কার করে বাজারে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকারও উল্লেখযোগ্য রাজস্ব হারায়। নতুন সিদ্ধান্তের ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং বাজারে ফোনের দামও তুলনামূলকভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আগে মোট করভার বা ট্যাক্স ইনসিডেন্স ছিল ৬১ দশমিক ৮০ শতাংশ। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তা কমে ৪৩ দশমিক ৪৩ শতাংশে নেমে আসবে, যা ভোক্তা ও শিল্প উভয়ের জন্যই ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে সরকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি