ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
সরকার ফারাবী: বাংলাদেশের আকাশ আগামী পাঁচ দিনে সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, শীতের অনুভূতি বজায় থাকবে।
সিনপটিক অবস্থাউপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে, যার বিস্তৃতি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত দেখা যায়।
দিন অনুযায়ী আবহাওয়ার সংক্ষিপ্ত প্রতিবেদন
২৮ ডিসেম্বর (রোববার): আংশিক মেঘলা, শুষ্ক। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, দুপুর পর্যন্ত কিছু এলাকায় অব্যাহত। বিমান, নৌপথ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
২৯ ডিসেম্বর (সোমবার): আংশিক মেঘলা, শুষ্ক। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত। কুয়াশা কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
৩০ ডিসেম্বর (মঙ্গলবার): আংশিক মেঘলা, শুষ্ক। নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩১ ডিসেম্বর (বুধবার): আংশিক মেঘলা, শুষ্ক। নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা। দিনের তাপমাত্রা সামান্য কম।
১ জানুয়ারি (বৃহস্পতিবার): আংশিক মেঘলা, শুষ্ক। কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সর্বশেষ পর্যবেক্ষণগত ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাত শূন্য। সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে ২৮.৬°সেলসিয়াস, ঢাকায় ২৩.০°সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১৩.০°সেলসিয়াস, ঢাকায় ১৭.৮°সেলসিয়াস।
সতর্কতাঃঘন কুয়াশার কারণে সড়ক, বিমান ও নৌ যোগাযোগে বিভ্রান্তি ঘটতে পারে। নদী অববাহিকার এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। শীতের অনুভূতি আরও বাড়তে পারে, বিশেষ করে সকালে ও রাতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট