ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমানের প্রত্যাবর্তন
বৃহস্পতিবার তীব্র যানজটের আশঙ্কা, বিমানযাত্রীদের বিশেষ বার্তা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের আশঙ্কা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় বড় ধরনের জনসমাগমের কারণে ফ্লাইট মিস হওয়ার ঝুঁকি এড়াতে যাত্রীদের অনেক আগে ঘর থেকে বের হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিশেষ সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) ব্যাপক জনসমাগম হতে পারে। এর ফলে এসব এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিনীত অনুরোধ জানিয়েছে। ফ্লাইট মিস হওয়ার ঝুঁকি কমাতে যাত্রীদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৮ বছরের প্রবাস জীবন শেষে ২৫ ডিসেম্বর সকালে তারেক রহমান স্বদেশে ফিরছেন। তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা, বিমানবন্দর ও পূর্বাচল এলাকায় বিএনপি নেতাকর্মীদের জনসমুদ্র হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়তে পারে সাধারণ যানচলাচলের ওপর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)