ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
শহিদ হাদির জন্য আজ সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একইসাথে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে (মন্দির, গির্জা ও প্যাগোডা) সুবিধাজনক সময়ে নিজ নিজ ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের বিশেষ নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য এই প্রার্থী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি