ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃ'ত্যু ১, হাসপাতালে ভর্তি ২৪০
নিজস্ব প্রতিবেদক: শীতের প্রকোপ বাড়লেও দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনো কমছে না। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪০ জন। মারা যাওয়া ওই রোগী ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৪০ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৫৯ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, বরিশাল বিভাগে ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১ জন এবং চট্টগ্রাম বিভাগে ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এর বাইরে খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন করে, রাজশাহী বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২৯৩ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১০ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২০ জন। এ বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ৭৭২ জন।
উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১০ম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি