ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
এনসিপির নেত্রী রুমী: শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন
সরকার ফারাবী: রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হোস্টেলটির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। তিনি জানান, সকালবেলা সংবাদ পেয়ে পুলিশ জিগাতলার নারী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষে গিয়ে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এসআই কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তার ঝুলন্ত মরদেহ পাই। পরে সেটি উদ্ধার করা হয়। যতটুকু জানতে পেরেছি, তিনি এনসিপির ধানমণ্ডি শাখার একজন নারী নেত্রী।
ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা
মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার সৃষ্টি হয়েছে। জান্নাতারা রুমী তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে ওসমান হাদির কথা উল্লেখ করেন। সেখানে তিনি লেখেন ইয়া আল্লাহ, হাদিকে ভাইকে আমাদের খুব দরকার।
এর একদিন আগে দেওয়া আরেকটি পোস্টে একটি ছবি যুক্ত করে তিনি লেখেন একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না… কারণ আমি ভোরে উঠি না!
প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা
হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)