ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পুরো আইপিএল খেলবেন না মোস্তাফিজ? এনওসি নিয়ে ফাহিমের স্পষ্ট বার্তা
সরকার ফারাবী: আইপিএলের নিলামে রেকর্ড দামে দল পাওয়ার পর থেকেই বড় প্রশ্ন রো আইপিএল খেলতে পারবেন তো মোস্তাফিজুর রহমান? এই আলোচনার মাঝেই বিষয়টি স্পষ্ট করে দিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফাহিম জানান, আইপিএলের মাঝপথে ৮ দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ। ওই সময়ের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিছু ম্যাচে তাকে পাওয়া যাবে না।
আইপিএল ছেড়ে দেশে ফেরার কারণ
আইপিএলের নিলামে ত্রিমুখী কাড়াকাড়ির পর ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটিরও বেশি) মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাকে আইপিএল খেলার অনুমতি বা এনওসি দেওয়া প্রসঙ্গে ফাহিম বলেন স্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউ জিল্যান্ড সিরিজে যে তিনটা ওয়ানডে ম্যাচ আছে, সেখানে জাতীয় দলের পক্ষে খেলতে সে দেশে ফিরে আসবে।
মূলত নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ খেলতেই আইপিএলের মাঝখানে বাংলাদেশে ফিরবেন এই বাঁহাতি পেসার।
আইপিএলের সূচি ও মোস্তাফিজের ব্যস্ততা
আগামী ১৫ মার্চ শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলার কথা আইপিএলের ১৯তম আসর। টুর্নামেন্টের শেষ ভাগে এবং মে মাসের মাঝামাঝিতে বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ড সিরিজ রয়েছে। ওই সিরিজেই অংশ নিতেই মূলত ৮ দিনের জন্য আইপিএল ছাড়বেন মোস্তাফিজ।
ফাহিম স্পষ্ট করে বলেন, ৮ দিনের জন্য (মোস্তাফিজ) ফেরত আসবে ওয়ানডে সিরিজ খেলার জন্য।
মোস্তাফিজকে ছাড়া ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি
ঘরের মাঠে নিউ জিল্যান্ড সিরিজে মোস্তাফিজকে ছাড়াই দল নামানো যায় কি না মন প্রশ্নও উঠে সংবাদ সম্মেলনে। জবাবে ফাহিম জানান, ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য র্যাঙ্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সে কারণেই কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড।
ওয়ানডেতে আমাদের বাছাইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই। আমরা এখনো নিরাপদ অবস্থানে নেই, তাই এই সিদ্ধান্তটা নিতে হয়েছে।
সব মিলিয়ে বোর্ডের অবস্থান পরিষ্কারজাতীয় দলের স্বার্থ সবার আগে, তবে আইপিএলেও যতটা সম্ভব মোস্তাফিজকে পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল