ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বুয়েটে প্রাক্-নির্বাচনীতে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ, দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বুয়েটের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়, যেখানে ১০ হাজারের বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
বুয়েট কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে যোগ্য আবেদনকারীদের নামের তালিকা অনলাইনে দেওয়া হয়েছে।
ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আরও বলা হয়েছে, খুব শিগগিরই পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময় শিক্ষার্থীদের অবশ্যই বিভাগীয় অপশন ফর্ম পূরণ করতে হবে, যা একবার জমা দেওয়ার পর আর পরিবর্তন করা যাবে না। অপশন ফর্ম পূরণ না করলে প্রবেশপত্র ডাউনলোড করা সম্ভব হবে না।
বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মডিউল ‘এ’ ও মডিউল ‘বি’ ক্যাটাগরিতে সকাল ও বিকেল দুই শিফটে এই পরীক্ষা নেওয়া হবে।
চলতি বছর প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই ভর্তিযোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। তবে পূর্বের নিয়ম অনুযায়ী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং কৌশল বিভাগসমূহ ও স্থাপত্য বিভাগের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ হাজার ৩০০ টাকা ও ১ হাজার ৫০০ টাকা। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের সম্ভাব্য মেধাক্রমসহ তালিকা আগামী ৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।
নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতেএখানে ক্লিক করুন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ