ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষক-কর্মচারীদের এমপিও নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধিভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও সংক্রান্ত বেতন বিল প্রস্তুতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, সর্বশেষ প্রকাশিত এমপিও শিট অনুসরণ করে বেতন ও ভাতা সংক্রান্ত বিল প্রস্তুত করতে বলা হয়েছে।
রোববার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা সংশ্লিষ্টদের জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) প্রকাশিত এমপিও শিটে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় তা সংশোধন করে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে নতুন এমপিও শিট ইস্যু করা হয়েছে।
এ অবস্থায়, সংশোধিত এমপিও শিটের ভিত্তিতেই মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন বিল প্রস্তুতের জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক