ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
নির্বাচনের দ্বিতীয় পরিপত্র জারি করল ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জারি করা এই দ্বিতীয় পরিপত্রে মনোনয়নপত্র দাখিল, গ্রহণ, জামানত প্রদান, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও বৈধভাবে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ সংক্রান্ত নিয়মাবলী বর্ণনা করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৩ অনুচ্ছেদ (১) ও (২) এবং নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৪ অনুসারে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীকে নির্দিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এতে বলা হয়েছে, মনোনয়নপত্র জমা দেয়ার সময় ৫০ হাজার টাকা জামানত নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে প্রদান করতে হবে। একাধিক মনোনয়নপত্র জমা থাকলে প্রার্থীকে শুধুমাত্র একটি জামানত প্রদান করতে হবে। অন্য মনোনয়নপত্রের সাথে চালান বা রসিদের সত্যায়িত অনুলিপি অবশ্যই সংযুক্ত করতে হবে।
দেখতে এখানেক্লিক করুন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)