ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিত ভাষণে সিইসি বলেন, “আমরা একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করেছি এবং নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। সবার পরামর্শক্রমে নির্বাচনী আচরণবিধিতে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধন আনা হয়েছে।” তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করতেই এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে।
এদিকে, তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম পোস্টার, ব্যানার ও নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান