ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
সরকারি কর্মজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীরা ডিসেম্বর মাসে টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। এই মাসে সরকারি কর্মজীবীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ ছুটি নির্ধারণ করা হয়েছে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন।
বড়দিনের ছুটি বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার যুক্ত হয়ে সরকারি কর্মজীবীরা স্বাচ্ছন্দ্যে তিন দিনের ছুটি ভোগ করতে পারবেন।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা গত ৬ অক্টোবর উপদেষ্টা পরিষদের অনুমোদন পেয়েছে। নতুন তালিকায় মোট ২৮টি ছুটি অন্তর্ভুক্ত থাকলেও, এর মধ্যে ৯টি ছুটি শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।
এই ছুটিগুলো নির্বাহী আদেশ ও সাধারণ ছুটির মিশ্রণে নির্ধারণ করা হয়েছে এবং উপদেষ্টা পরিষদের সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)