ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আইজিপিকে বরখাস্ত করতে প্রধান উপদেষ্টাকে চিঠি
নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু বলেছেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে নাম উত্থাপিত হওয়ায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত করার জন্য প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, “এ ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনের এক করুণতম অধ্যায়, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ অসংখ্য সদস্য শহীদ হয়েছেন। ন্যায়বিচার ও জনআস্থার স্বার্থে উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ জরুরি।”
শনিবার ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার নিশ্চিত করা। তবে, জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম উল্লেখ থাকা একজন কর্মকর্তা দায়িত্বে থাকলে রাষ্ট্র ও বিচারব্যবস্থার প্রতি জনমনে সন্দেহ দেখা দিতে পারে।
চিঠিতে আরও বলা হয়েছে, দেশের স্বার্থ ও ভবিষ্যতের ন্যায়বিচার নিশ্চিত করতে -
১। আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে বরখাস্ত করা হোক।
২। মামলার তদন্তে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার ভূমিকা ও দায় নির্ণয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
৩। স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান সরকারকে আইনি নোটিশ পাঠিয়ে আইজিপি বরখাস্তের দাবি জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের সচিবদের উদ্দেশে নোটিশ প্রেরণ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা