ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
উজানের প্রভাবেই বদলে যাচ্ছে বাংলাদেশ: রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার আন্তঃসীমান্ত নদীগুলোর ভবিষ্যৎ এবং পানি ব্যবস্থাপনার সংকট নতুন করে আলোচনায় এসেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে। তিনি বলেছেন, উজানে যেকোনো পরিবর্তন বা বিপর্যয় ঘটলেই তার সরাসরি অভিঘাত বাংলাদেশে পড়ে এ বাস্তবতা এখন আর অস্বীকারের সুযোগ নেই।
কাঠমান্ডু থেকে আয়োজিত ‘হিন্দুকুশ হিমালয়ায় পানি ও জলবায়ু সহনশীলতা’ বিষয়ক সাব-রিজিওনাল কর্মশালায় শুক্রবার ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, নেপাল, ভুটান ও ভারতসহ উজানের দেশগুলোতে নদীর প্রবাহে যেকোনো পরিবর্তনই বাংলাদেশের জন্য বড় ঝুঁকি তৈরি করে। কারণ দেশের ৯০ শতাংশ নদীই আসে উজান থেকে। ফলে বন্যা, খরা, পলি জমা, লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও নদী ভাঙন সব সমস্যাই এখন আঞ্চলিক বাস্তবতা।
তিনি বলেন, পানি যুগে যুগে দেশগুলোর সম্পর্ক গড়ে তুললেও দক্ষিণ এশিয়ায় তা সবচেয়ে কম ব্যবস্থাপনাযোগ্য সম্পদ হিসেবে রয়ে গেছে। বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের পানি কনভেনশনে যুক্ত হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য আদান-প্রদান ও আন্তঃসীমান্ত নদীর ন্যায্য বণ্টনে সহযোগিতার জন্য প্রস্তুত।
রিজওয়ানা হাসান জানান, অনেক দেশে নীতি, আইন ও বন্যা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান থাকলেও বাস্তবায়নের ঘাটতি বড় বাধা হয়ে আছে। পুরোনো বাঁধগুলো নদী ব্যবস্থায় ক্ষতির কারণ হচ্ছে, আর নদীকে জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা না করেই গড়ে ওঠা অনেক প্রকল্প পরিবেশকে ঝুঁকির মুখে ফেলছে। শিল্প বর্জ্য, দখল ও অপরিকল্পিত খনন নদী ব্যবস্থাকে ভাঙন ও দূষণের দিকে ঠেলে দিচ্ছে যা বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য উদ্বেগজনক।
তিনি বলেন, নদীর অধিকার রক্ষা এবং পানি ন্যায্যতা নিশ্চিত করতে দেশগুলোর মধ্যে আস্থা, তথ্য বিনিময় ও যৌথ উদ্যোগ এখন সময়ের দাবি। বিশেষ করে আঞ্চলিক পানিবিদ্যুৎ বাণিজ্য সহযোগিতার নতুন দিগন্ত খুলতে পারে, যদি স্বচ্ছতা ও পরিবেশগত দায়বদ্ধতা নিশ্চিত করা যায়।
কর্মশালার সমাপনীতে তিনি জোর দিয়ে বলেন দক্ষিণ এশিয়ার সার্বিক পানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে হিমালয় ঘিরে থাকা দেশগুলোকে সমান সুফল, যৌথ পরিকল্পনা এবং টেকসই নদী ব্যবস্থাপনার দিকে দ্রুত এগোতে হবে; কারণ এই নদীগুলো কেবল পানি নয়, জীববৈচিত্র্য, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল