ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
আসছে তীব্র শৈত্যপ্রবাহ! তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: ডিসেম্বরের শুরুতেই দেশে শীতের চাপ বাড়তে শুরু করেছে, আর এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও কঠিন বাস্তবতার কথা। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশকে মোকাবিলা করতে হতে পারে কয়েক দফা তীব্র শৈত্যপ্রবাহ, যার প্রভাবে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শীতের পাশাপাশি থাকতে পারে ঘন কুয়াশা, শিলাপাত এবং বজ্র-ঝটিকার ঝুঁকিও।
আবহাওয়া অধিদপ্তরের মতে, পুরো মৌসুমে বৃষ্টিপাতের হার প্রায় স্বাভাবিকই থাকবে। তবে শীতের তীব্রতা থাকবে আগের বছরের তুলনায় বেশি। বিশেষ করে ডিসেম্বর–ফেব্রুয়ারি তিন মাসে অন্তত ৩ থেকে ৮টি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যার মধ্যে কয়েকটি হতে পারে ভয়ঙ্কর মাত্রার। এসব শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে।
ত্রৈমাসিক পূর্বাভাসে আরও জানানো হয়েছে দেশের বহু অঞ্চলে রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিস্তার লাভ করতে পারে। বিশেষ করে নদী–তীরবর্তী এলাকায় কুয়াশার ঘনত্ব হবে বেশি, যা দিনের আলো ফোটার পরও স্থায়ী হতে পারে। এতে শীতের অনুভূতি বাড়বে এবং দিন-রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে।
এছাড়া ফেব্রুয়ারির শেষ ভাগে দেশে ১ থেকে ২ দিন শিলাপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। সঙ্গে থাকতে পারে বজ্র-ঝটিকা ও আকস্মিক দমকা হাওয়া।
দীর্ঘমেয়াদি এই পূর্বাভাস জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে সামনে কয়েক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা, কুয়াশা ও বৃষ্টিবৈশিষ্ট্যে বড় পরিবর্তন আসতে পারে, যার জন্য সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো