ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
দেশে আসছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবায়দা রহমান লন্ডন থেকে দেশে ফিরছেন। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে অথবা শুক্রবার সকালে তিনি ঢাকায় পৌঁছাতে পারেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ডা. জোবায়দা রহমান মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতেই দেশে আসছেন। তিনি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে দীর্ঘ দিন ধরে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। শাশুড়ির চিকিৎসার তদারকি করতেই তার এই আকস্মিক সফর।
তবে ডা. জোবায়দা রহমানের আগমনের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এ বিষয়ে তার কাছে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে শিগগিরই যুক্তরাজ্যে নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ডা. জোবায়দা রহমান ঢাকায় আসছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে