ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
বিএমএতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ, কমিশন পেলেন ২০৪ সেনা কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে কমিশনপ্রাপ্ত অফিসাররা শৃঙ্খলা, আনুগত্য ও ন্যায়পরায়ণতায় উজ্জীবিত হয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়াচ্ছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘শপথ গ্রহণের মধ্য দিয়ে আপনাদের কাঁধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হলো।’ তিনি একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অত্যন্ত মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আয়োজিত এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
এবারের কুচকাওয়াজে কঠোর প্রশিক্ষণ শেষে মোট ২০৪ জন ক্যাডেট কমিশন লাভ করেছেন। এর মধ্যে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের ২০ জন। কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ এবং ২১ জন নারী অফিসার রয়েছেন।
সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ৮৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ‘সোর্ড অব অনার’ এবং ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। সেনাপ্রধান কৃতি ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।
কুচকাওয়াজ শেষে অভিভাবকরা নবীন অফিসারদের র্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন, যা পুরো একাডেমি প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, নবীন অফিসারদের পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা