ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসাকে কেন্দ্র করে কারো বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, খালেদা জিয়া এখনো এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন এবং তার চিকিৎসা প্রক্রিয়া আগের মতোই অব্যাহত রয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতা মাহবুব ইসলামের বাসভবনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে রিজভী বলেন, ‘ম্যাডাম বর্তমানে সিসিইউতে আছেন। গত দুদিন তার চিকিৎসা যেভাবে চলছিল, আজও সেভাবেই চলছে। এর বাইরে নতুন কোনো আপডেট নেই। তাই অন্য কে কী বলল, তা শুনে বা গুজবে কেউ যেন বিভ্রান্ত না হন।’
খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের প্রতীক’ উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘তিনি কেবল বিএনপির নেত্রী নন, বরং গোটা জাতির নেত্রী। চরম অসুস্থতা, সন্তান হারানো বেদনা এবং বছরের পর বছর কারাবন্দি থেকেও তিনি দেশ ছেড়ে যাননি। আজ দলমত নির্বিশেষে ছাত্র, শ্রমিক, জনতা—সবাই তার সুস্থতার জন্য দোয়া করছেন।’
অনুষ্ঠানে বিএনপি নেতা মাহবুবুল ইসলামের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকা হিসেবে দুটি ছাগল জবাই করে দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি