ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢামেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ড্যাবের দোয়া মাহফিল
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ‘আপোষহীন নেত্রী’ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদের প্রত্যক্ষ নির্দেশনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মীর রাশেখ আলম অভি এবং ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও ড্যাব ঢামেক শাখার সহ-দপ্তর সম্পাদক ডা. গোলাম মোর্শেদ সজীব।
দোয়া মাহফিলে ঢাকা মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপাল, ড্যাব ঢামেক শাখার সভাপতি, কেন্দ্রীয় ড্যাবের প্রতিনিধি ডা. জিয়া, ডা. মোহাম্মদ আসাদুজ্জামান, ছাত্রনেতা মেশকাত শরীফ ভূইয়া ও জাকারিয়া আশরাফ আশফিসহ হাসপাতালের বিভিন্ন স্তরের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন