ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানাল প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
শফিকুল আলম লিখেছেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে শনিবার সকালেই তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। তবে এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়।’
তিনি আরও বলেন, ‘সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবার কৃতজ্ঞ। খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া অব্যাহত রাখার জন্য আমরা সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল