ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
১ জানুয়ারি সব শ্রেণির নতুন বই দেওয়া সম্ভব নয়: ড. সালেহউদ্দির
ডুয়া নিউজ : সব শ্রেণির নতুন সব কটি বই ১ জানুয়ারিতে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (১১ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, পাঠ্যপুস্তক বোর্ডের সব শ্রেণির নতুন সব কটি বই ১ জানুয়ারিতে দেওয়া সম্ভব হবে নয়। বৈঠকে নবম ও দশম শ্রেণির বই ছাপানোর অর্থ ছাড়া দেওয়া হয়েছে। দেশে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল আছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বাজার এমন একটা বিষয়; একটা জিনিসের দাম কমবে, একটা বাড়বে। সব কিছুর দাম এক সঙ্গে কমবে না। দাম কমলে সেটা বলা হয় না। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা–দ্রুততা নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, সরকার কর্মব্যস্ত জনগণের জন্য কাজ করছে। পণ্যমূল্যের আন্তর্জাতিক বাজার আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।
বৈঠকে সরকারি ক্রয় কমিটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মসুর ডাল ও ভোজ্যতেল ক্রয় অনুমোদন দিয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
তারিক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)