ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
কড়াইল বস্তি অগ্নিকাণ্ড: বিত্তবানদের প্রতি মানবিক আহ্বান মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান শ্রেণির প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই মানবিক আবেদন জানান।
ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব লিখেছেন, ‘আমি ঢাকার বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কড়াইল বস্তির প্রতিটি মানুষকে আবার নতুন করে জীবন শুরু করতে সাহায্য করুন।’
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রায় ১৬ ঘণ্টার প্রচেষ্টায় বুধবার সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বস্তির প্রায় দেড় হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে, যার ফলে হাজারো মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন