ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বিশ্ব ইজতেমার প্রথম দিনে ৩ মুসল্লির মৃত্যু
ডুয়া নিউজ: গাজীপুরের টঙ্গীতে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম দিনের সকালে তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
নিহতদের মধ্যে আমিরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস গাজী (৬০) এবং সাবেদ আলী (৭০) রয়েছেন। এর মধ্যে আবদুল কুদ্দুস ইজতেমা ময়দানে ও বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার মাগরিবের পর আম বয়ান দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠের ৬৮টি খিত্তায় অবস্থান করছেন। ইজতেমা ও জুম্মার নামাজ উপলক্ষে বিপুলসংখ্যক মুসল্লির আগমন ঘটেছে; আশপাশের এলাকার সঙ্গে পাঁচ লাখ মুসল্লি এতে অংশগ্রহণ করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, ৪৬টি দেশের বিদেশি মুসল্লি এবারের প্রথম পর্বের ইজতেমায় উপস্থিত রয়েছেন।
ইজতেমা মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের নিয়ন্ত্রণ কক্ষ এবং নজরদারি টাওয়ার স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এছাড়াও ইজতেমা আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ১০,০০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, এবারের ইজতেমার প্রথম পর্বটি দুই ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার কিছু অংশ অংশগ্রহণ করবে। অপরদিকে দ্বিতীয় ধাপে ২২টি জেলা ও ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ