ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শেখ হাসিনার লকারে মিলল প্রায় এক হাজার ভরি স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার খুলে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হলে ৮৩২.৫ ভরি স্বর্ণ পাওয়া যায়।
এনবিআর ও আদালত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আদালতের অনুমতি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের একটি যৌথ দল লকার দুটি খোলে। এই দুটি লকার সিআইসি আগেই জব্দ করে রেখেছিল।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার ৭৫৩ নম্বর (চাবি নং ২০০) এবং ৭৫১ নম্বর (চাবি নং ১৯৬) লকার জব্দ করে সিআইসি। তারও আগে ১০ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক সেনা কল্যাণ ভবন শাখায় তার নামে থাকা ১২৮ নম্বর লকার জব্দ করা হয়।
পরে, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয় এবং আন্দোলনে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দিতে বলা হয়।
এনবিআর জানিয়েছে ফেরারি দুই আসামির সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্তের অংশ হিসেবে জব্দ করা লকারগুলো খোলা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছর ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ তদন্ত করার নির্দেশ দেয়। সেই তদন্তের অংশ হিসেবেই বিভিন্ন ব্যাংকে তার নামে থাকা লকারগুলো সিআইসি জব্দ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল