ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
বিতর্ক এড়াতে এসপি নিয়োগ নতুন নজির দেখাল সরকার
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) নিয়োগ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন পুলিশিং নিয়ে সম্ভাব্য বিতর্ক এড়াতে এবার এই নিয়োগের ক্ষেত্রে লটারি পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।
পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে প্রথমে যাচাই-বাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে ৬৪ জনকে এসপি হিসেবে নির্বাচন করা হয়েছে। শিগগিরই নির্বাচিত এই কর্মকর্তাদের পদায়ন করা হবে বলে সূত্র নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনকালীন সময়ে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতেই এই ব্যতিক্রমী লটারি পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে একটি অফিস আদেশ আগামীকাল জারি করা হতে পারে।
এসপি পদায়নের এই প্রক্রিয়ার পরের ধাপে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগও একই লটারির ভিত্তিতে করা হবে বলে সূত্র জানায়। এরই মধ্যে সৎ, নিরপেক্ষ ও যোগ্য পরিদর্শকদের তালিকা সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ