ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মেট্রোরেলের কার্ড রিচার্জ ঘরে বসে ২ মিনিটেই-জানুন পদ্ধতি
সরকার ফারাবী: ঢাকা মেট্রোরেলের স্থায়ী কার্ড ‘র্যাপিড পাস’ ও ‘এমআরটি পাস’ রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না এখন থেকে দেশের যেকোনো স্থান থেকেই অনলাইনে রিচার্জ করা যাবে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই সেবা বাংলাদেশের গণপরিবহনের ডিজিটাল ব্যবস্থায় নতুন এক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আগারগাঁও মেট্রো স্টেশনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এখন থেকে মেট্রো কার্ড রিচার্জ করা যাবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন বলেন, যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে রিচার্জের সুযোগ যাত্রীসেবায় গতি ও স্বচ্ছতা বাড়াবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস মনে করেন, অনলাইন রিচার্জ চালু হওয়ায় যাত্রীরা আরও নিরাপদ ও দ্রুত সেবা পাবেন।
ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, এই সেবা নগদহীন ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও ছড়িয়ে দিতে সাহায্য করবে এবং যাত্রীদের সময় সাশ্রয় করবে।
অনলাইন রিচার্জের ধাপ ও নিয়ম (এভিএম ব্যবহার বাধ্যতামূলক)
১. নিবন্ধন
প্রথমবার অনলাইনে রিচার্জ করতে চাইলে ওয়েবসাইট/অ্যাপে নিবন্ধন করতে হবে। র্যাপিড পাস নিবন্ধিত না থাকলে আগে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
২. রিচার্জ করে অপেক্ষা
পছন্দের পেমেন্ট মাধ্যম দিয়ে অনলাইনে রিচার্জ করার পর ব্যালেন্সটি ‘পেন্ডিং’ অবস্থায় থাকবে। এভিএম মেশিনে কার্ড স্পর্শ না করা পর্যন্ত রিচার্জ যুক্ত হবে না।
৩. নিশ্চিতকরণ
এভিএম মেশিনে স্পর্শ করার পর রিচার্জ সক্রিয় হবে এবং ব্যবহারকারীর মোবাইলে কনফার্মেশন এসএমএস যাবে।
৪. সীমা
প্রতিবার রিচার্জ: সর্বনিম্ন ১০০ টাকা, সর্বোচ্চ ৫,০০০ টাকা।
৫. সীমাবদ্ধতা
একবারে মাত্র একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে।
আগের পেন্ডিং রিচার্জ সম্পন্ন না হলে নতুন রিচার্জ করা যাবে না।
৬. বাতিল
এভিএমে স্পর্শ করার আগে ৭ দিনের মধ্যে রিচার্জ বাতিল করা যাবে।
বাতিলে ৫% সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে।
৭. অবৈধ কার্ড
ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ কার্ডে রিচার্জ সম্ভব নয়।
মেট্রোরেলের ১৬টি স্টেশনে মোট ৩২টি অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) স্থাপন করা হয়েছে।অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী মাসেই অনলাইন রিচার্জের জন্য বিশেষ মেট্রোরেল অ্যাপ চালু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন