ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
প্রধান বিচারপতি
'আন্তর্জাতিক সহযোগিতার নতুন যুগে প্রবেশ করেছে বিচার বিভাগ'
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিচার বিভাগ এখন কেবল জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ব্রাজিল, মিশর, ফিলিস্তিন, নেপাল ও থাইল্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব এবং প্রশিক্ষণ কার্যক্রমকে তিনি ‘বিচারিক কূটনীতি’ বা জুডিশিয়াল ডিপ্লোমেসির নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘বিশ্বজুড়ে আইন পেশায় দ্রুত পরিবর্তন আসছে। ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার মোকাবিলায় বাংলাদেশের আইনজীবীদেরও প্রস্তুত হতে হবে। প্রচলিত আইনি অনুশীলন এখন আর যথেষ্ট নয়; আধুনিক ও জনবান্ধব বিচার ব্যবস্থা গড়তে প্রযুক্তিগত দক্ষতা ও নৈতিক সক্ষমতা অর্জন অপরিহার্য।’
বক্তৃতায় তিনি গত ১৬ মাসে বিচার বিভাগের সংস্কারের চিত্র তুলে ধরেন। তিনি জানান, সুপ্রিম কোর্ট ও জেলা আদালতগুলোতে হেল্পলাইন চালু, হাইকোর্টে পেপার-ফ্রি বেঞ্চের পাইলট প্রকল্প, অটোমেটেড কজলিস্ট এবং ডিজিটাল অভিযোগ ব্যবস্থাপনা বিচার প্রাপ্তিকে সহজ করেছে।
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে প্রধান বিচারপতি বলেন, বাণিজ্য আইন, সাইবার আইন, জলবায়ু ও আন্তর্জাতিক অর্থনৈতিক আইনের মতো বিষয়গুলোতে আইনজীবীদের বিশেষায়িত জ্ঞান অর্জন করতে হবে। তিনি ডিজিটাল বিএলডি প্ল্যাটফর্ম এবং আইনজীবীদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) কর্মসূচির প্রশংসা করেন।
অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ