ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৮১ পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক কাল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পথরেখা তৈরিতে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর মতামত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মঙ্গলবার (২৫ নভেম্বর) ৮১টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
সোমবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে। আলোচনাটি দুটি ধাপে (সকাল ও বিকেল) ভাগ করে ৮১টি সংস্থার প্রতিনিধিদের বক্তব্য শোনা হবে।
মূলত নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংস্থাগুলোর সুচিন্তিত মতামত ও পরামর্শ নেওয়াটাই এই সংলাপের মূল উদ্দেশ্য। পর্যবেক্ষকদের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কমিশন তাদের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করবে বলে জানা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত